
শাহরাস্তি প্রতিনিধি : ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু চাঁদপুরে বলেছেন, শুধু খাল খননে সীমাবদ্ধ থাকবে না। এই সরকার খননকৃত খালে মাছ চাষ ও পাড়ে গাছের চারা রোপণ করা হবে।
গতকাল শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে দুটো খাল খননের উদ্বোধন কর্মসূচি পরিদর্শন কালে শাহরাস্তির ওয়ারুক এলাকায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ২০ হাজার কিলো মিটারের মধ্যে ত্রাণ দূর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। চলতি বছর ১৫শ কিলোমিটার খাল খননের কর্মসূচির মধ্যে চাঁদপুরে এই দুটো খাল রয়েছে।
মন্ত্রী মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের প্রসঙ্গে বলেন, ফ্যাসিস্ট সরকার প্রতিটি স্তরে অনিয়ম দুর্নীতি করে গেছে। এই সরকার জনগণের সরকার। জবাবদিহির।সরকার। কাবিখাসহ মন্ত্রণালয়ের কোন বরাদ্দে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এসময় চাঁদপুর-৫ আসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও ত্রাণ দূর্যোগের অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




