তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের স্বাগত মিছিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে স্বাগত মিছিল বের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে আসবেন। যুবদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। তাই আমাদের যে দায়িত্ব দিবেন আমরা পালন করবো। তিনি আরো বলেন আরো বলেন, যুবদল গত ১৭ বছর রাজপথে নির্যাতিত হয়েছে। তাই যুবদল পরিক্ষিত দল। যে কোন পরীক্ষায় যুবদল উত্তীর্ণ হয়েছে আগামীতেও হবে। আমরা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ভাইকে ধন্যবাদ জানাই, কারণ সরকার গঠনের মাত্র ২ মাসের মধ্য আমরা আমাদের প্রাণের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী ১৬ মে চাঁদপুরের মাটিতে দেখতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা বন্ধুকসী, সহ-সভাপতি শাহনুর বেপারী শানু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, গোলাম মোস্তাফিজুর রহমান কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য ডি এম জুয়েল,

সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

সম্পর্কিত খবর