চাঁদপুর ডিএনসির অভিযানে ১মাদক ব্যবসায়ীকে ১৫দিনের কারাদন্ড

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক অভিযানে ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

গতকাল ১৩মে চাঁদপুর সদর থানাধীন ব্যাংক কলোনী থেকে ইয়াবা সেবনরত অবস্থায় মো: মিনহাজ গাজী, পিতা-মো: জসিম উদ্দিন গাজী মাতা- শামছুন নাহার, সাং- জিটি রোড, আখন্দ বাড়ি, ওয়ার্ড নং-১৪, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়েছে৷

প্রসিকিউশন প্রদান করেন ডিএনসির পরিদর্শক মো: আবু রেজা মেহেদী হাসান।

সম্পর্কিত খবর