
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১মাদক ব্যবসায়ীকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
গতকাল ১৩ মে চাঁদপুর সদর মডেল থানাধীন ব্যাংক কলোনি থেকে মো: আকাশ গাজি(২১), পিতা: মোঃ জাফর গাজি ,সাং- ব্যাংক কলোনি,আমেনা মাঠ, ওয়ার্ড নং-১৫, চাঁদপুর পৌরসভা, চাঁদপুরকে ইয়াবা সেবনের অপরাধে ১৫দিনের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয় ও ১০০টাকা অর্থদন্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মাসুদ রানা আসামির বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা পরিচালনা করেন।
প্রসিকিউশন প্রদান করেন ডিএনসির ইন্সপেক্টর মো: আবু রেজা মেহেদী হাসান।




