উয়ারুকে প্রধানমন্ত্রীর খাল পুনঃখননের স্থান পরিদর্শণে শেখ ফরিদ আহম্মেদ মানিক

স্টাফ রিপোর্টার : আগামী ১৬ মে ২০২৬ (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে চাঁদপুর আসছেন। এ সময় তিনি চাঁদপুর জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এর মধ্যে তিনি ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেবেন। প্রায় ৪৮ বছর পর বাবার স্মৃতিবিজড়িত সেই খালের পুনঃখনন কাজ উদ্বোধন করে তিনি চাঁদপুরের অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।

চাঁদপুর সফরকে কেন্দ্র করে শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। তাঁর আগমন উপলক্ষে পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রথমে কাকৈরতলা এলাকায় মেহের গোদা খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ৯ মে পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করে আগের স্থানেই অর্থাৎ উয়ারুকে ফিরে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।

বুধবার (১৩ মে ২০২৬) সকালে শাহরাস্তির উয়ারুক এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কাজ উদ্বোধনের স্থান পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, এ খাল পুনঃখননের মাধ্যমে হাজীগঞ্জ ও শাহরাস্তির মানুষ উপকৃত হবে। শনিবার ১২টার দিকে প্রধানমন্ত্রী এ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন।

আশা করি প্রধানমন্ত্রী আরো কিছু কল্যাণকর বার্তা দেবেন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ১৯৭৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেন। সেই স্মৃতি বিজড়িত খালটিতে তাঁরই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে পুনঃখনন কাজ উদ্বোধন করবেন।

সম্পর্কিত খবর