
চাঁদপুর খবর রিপোর্ট : আগামী ১৬ মে শনিবার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে জেলা বিএনপির এক প্রস্তুতি সভা মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের মুনিরা ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভায় জেলা বিএনপি, থানা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিটিং শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শহরে একটি মিছিল বের করা হয়।




