
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক অভিযানে ২মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হুদা। মাদক ব্যবসায়ীদের ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়৷
গতকাল ১০মে চাঁদপুর সদর থানাধীন মধ্য বাখরপুর গ্রামের পাটোয়ারী বাড়িস্থ মসজিদ সংলগ্ন বাগান থেকে মাদক ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন (৩৫) গ্রেফতার, পিতা- ছৈয়াদ আহমেদ , মাতা: রহিমা বেগম , সাং- বাখেরপুর , ০১ নং ওয়াড,১২ নং চান্দ্রা ইউপি,থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়৷
আসামীর কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়৷
আরেক অভিযানে বখেরপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মো: খোকন মিয়া, পিতা মো: মামুন ছৈয়াল, গ্রাম-বাখের পুর, চাঁদপুর সদর, চাঁদপুর কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২গ্রাম গাজা উদ্ধার করা হয়।
প্রসিকিউশন দাখিল করেন ডিনএনসির উপ,-পরিদর্শক মো:সোহেল রানা।




