চাঁদপুর ডিএনসির অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক অভিযানে চাঁদপুর সদর থানাধীন মধ্য বাখরপুর গ্রাম থেকে গাঁজা সেবনরত অবস্থায় ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১১মে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হুদা আসামীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

আটককৃত আসামীর নাম মো: জামাল হোসেন (২১) পিতা- মো: মোস্তফা হাওলাদার, মাতা: হাসিনা বেগম , সাং- মধ্য মদনা (মালেগো বাড়ী), ওয়ার্ড নং- ০৬, ১২ নং চান্দ্রা ইউপি, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন ডিএনসির পরিদর্শক মো: আবু রেজা মেহেদী হাসান।

সম্পর্কিত খবর