শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি ॥ ২ জনকে জরিমানা

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে ২জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে ২০২৬) বিকেলে ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি করাবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারা হলো: কচুয়ার আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত দুজন কৃষক বিভিন্ন রোগের উপকার হবে জানিয়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলো।

সম্পর্কিত খবর