
শাহরাস্তি প্রতিনিধি : উদ্দেশ্যহীন আড্ডা, বাসায় না গিয়ে মোবাইল চালানো ও অযাচিতভাবে ঘোরাফেরার কারণে ১৬ জন শিক্ষার্থীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
বুধবার (৬ মে ২০২৬) রাত আটটায় অভিযান চালিয়ে উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ১২ জন ও নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৪ জনকে আটক করা হয়।
আটকের সংবাদ পেয়ে সকলের অভিভাবক থানায় আসলে পুলিশ তাদেরকে প্রথমবারের মতো সংশোধনের স্বার্থে তাদের জিম্মায় মুক্তি দেয়। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, লেখাপড়া বাদ দিয়ে অযাচিত ভাবে ঘোরাফেরা করায় তাদের আটক করা হয়েছে।
সন্ধ্যার পর বিনা কারণে শিক্ষার্থীরা অযথা বাইরে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। পরবর্তীতে আবারো তারা আটক হলে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনা হবে। বেশ ক’জন অভিভাবক সাময়িকভাবে অসন্তোষ প্রকাশ করলেও ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে এ ধারা অব্যাহত রাখতে অনুরোধ করেন।




