আজ চাঁদপুর সফরে আসছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

চাঁদপুর খবর রির্পোট: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি ১দিনের সফরে চাঁদপুর জেলায় আসবেন।

৩মে পানি সম্পদমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো: মাসুম রেজা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে ৭মে (বৃহস্পতিবার) সকাল ৭টায় ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসভবন হতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ৮টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় উপস্থিত থাকবেন ৷ সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করবেন৷

এদিন সকাল ৯টায় চাঁদপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১২টায় চাঁদপুর জেলায় উপস্থিতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খাল সরেজমিনে পরিদর্শন করবেন। দুপুর ১টা ৩০মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত থাকবেন৷

সম্পর্কিত খবর