কচুয়া থেকে ইয়াবাসহ অনিক হোসেন আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে অ্যামফিটামিন মিশ্রিত একশত বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ অনিক হোসেন (২১)কে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলব (৫ মে) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: নাজমুল হুদার তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু: মিজানুর রহমানের নেতৃত্বে ও পুলিশ সদস্যসহ টাস্কফোর্স অভিযানে ও ব্লক-রেইডে মাদকসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ অনিক হোসেন (২১), পিতা- মোঃ আলমগীর হোসেন, মাতা- শিউলি বেগম সাং- সাতবাড়িয়া( চৌকিদার বাড়ী), ৬নং ওয়ার্ড,১০ নং গোহট উত্তর ইউনিয়ন থানা- কচুয়া, জেলা-চাঁদপুর। তার কাছ থেকে জব্দকৃত আলামত: একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে মিথাইল অ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা ট্যাবলেট ১২০ (একশত বিশ) পিস, মোট ওজন ১২(বারো) গ্রাম।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণির ১০ (ক) ধারায় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সম্পর্কিত খবর