
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল। গতকাল বুধবার (৬ মে) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, শেখ ফরিদ আহমেদ মানিকের ভাইকে ধন্যবাদ জানাই, কারণ সরকার গঠনের ২ মাসের মধ্য আমরা আমাদের প্রাণের নেতা তারেক রহমানকে চাঁদপুরের মাটিতে দেখতে পারবো। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে আসবেন। যুবদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। তাই আমাদের যে দায়িত্ব দিবেন আমরা পালন করবো।
বক্তারা আরো বলেন, যুবদল গত ১৬/১৭ বছর রাজপথে নির্যাতিত হয়েছে। তাই যুবদল পরিক্ষিত দল। যে কোন পরীক্ষায় যুবদল উত্তীর্ণ হয়েছে আগামীতেও হবে।
চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মো. মোস্তফা বন্ধুকসী, মো. মিজানুর রহমান খান, মো. শামীম জমাদার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, গোলাম মোস্তাফিজুর রহমান কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য ডি এম জুয়েল,
সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।




