চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ব্যবসায়ীকে ৩মাসের কারাদন্ড

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক টাস্কফোর্সের অভিযানে ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ।

গতকাল ৬মে চাঁদপুর সদর থানাধীন ওয়্যারলেস বাজার মৃধা বাড়ী রোডস্থ রসুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মহসিন ভূঁইয়া, পিতা- মৃত আলেক ভূঁইয়া, মাতা- মৃত হাসিনা বেগম, সাং- মধ্য তরপুরচন্ডী (ভূঁইয়া বাড়ী), থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ আটককৃত মাদক ব্যবসায়ীকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় আসামীর কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রশিকিউশন দাখিল করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক
মো: আবু রেজা মেহেদী হাসান।

সম্পর্কিত খবর