
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক টাস্কফোর্সের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ৷
গতকাল বুধবার (৬ মে) আটককৃত মাদক ব্যবসায়ীদের মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ। মোবাইল কোর্টে মাদক ব্যবসায়ী রিপন মিয়া কে ১মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং অপর আসামী মো: দাদন মিয়া কে ৮মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মাদক ব্যবসায়ী রিপন মিয়াকে চাঁদপুর সদর থানাধীন ওয়্যারলেস বাজার মৃধা বাড়ী রোডস্থ রসুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়।
অপর মাদক ব্যবসায়ী মো: দাদন মিয়াকে শ্রীরামপুর জমাদ্দার বাড়ির সামনে থেকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন ডিএনসির পরিদর্শক মো: আবু রেজা মেহেদী হাসান।




