
আহম্মদ উল্যাহ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে চাঁদপুরের পুরাণ বাজার বাতাসা পট্রি ও ডাউল পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে দু’ দোকানীকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল মঙ্গলবার (৫ মে ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে কার্তিক চন্দ্র সাহা কে ১০,০০০/- টাকা এবং সয়াবিন তেল বেশি মূল্যে বিক্রয় ও ক্ষতিকর রং হলুদ মরিচের গুড়ার সাথে মিশিয়ে বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করায় মেসার্স আনন্দময়ী ভান্ডার কে ১০,০০০/- টাকাসহ মোট ২০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। পুরাণ বাজার পুলিশ ফাড়ির একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।




