
আহম্মদ উল্যাহ : আগামী ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে সূধী সমাবেশের প্রস্তুতি ও প্রচার কার্যক্রম শুরু হয়েছে। চলছে প্রচার ও গঠন করা হয়েছে উপ-কমিটি। এছাড়াও চাঁদপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিং এর সময় সূচী ও সমন্বয়কদের তালিক প্রাকাশ করা হয়েছে।
এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে মাটিঁতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের খবরে জেলা শহর ও গ্রামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে।
আগামী ১৬ মে (শনিবার) চাঁদপুরে সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এ দিন খাল খনন ও চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থানপ করবেন। তাঁর আগমণে প্রত্যাশা ও উদ্দীপনায় ভরপুর পরিবেশ বিরাজ করছে চাঁদপুরে। চাঁদপুর জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য সূধী সমাবেশ অন্যতম বৃহৎ সমাবেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে চাঁদপুর জেলার ৮টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমণ উপলক্ষে বিএনপির শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী (১৬ মে) চাঁদপুর সরকারী কজেলা মাঠ অথবা স্টেডিয়াম মাঠে সূধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সূধী সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনাসহ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম আনা হবে। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে একের পর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির জরুরী বিশেষ সভা গত রোববার (৩ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি জানান, “আমরা ৫ এমপি মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চাঁদপুরে আসার জন্য বলি। তিনি সাথে সাথে ১৬ মে সময় দিয়ে দেন। আসার পথে শাহরাস্তিতে একটি খাল খনন ও ছোট একটি জনসভার প্রোগ্রাম আছে। এরপর চাঁদপুর সদরে একটি খাল খনন করবেন। জনসভা, ফ্যামিলি কার্ড উদ্বোধন, সুধী সমাবেশ, দলীয় সাংগঠনিক সভা হবে। জনসভা চাঁদপুর সরকারি কলেজ মাঠ আপাতত নির্ধারণ করেছি।
তিনি আরো জানান, আমাদের প্রাণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবে, সকলকে সুশৃঙ্খল ভাবে উপস্থিত হতে হবে। তারেক রহমান যাওয়ার আগ পর্যন্ত জনসভা স্থান ত্যাগ করা যাবে না। প্রধানমন্ত্রীর আগমনটাকে আমরা জনগণের আগমন হিসেবে দেখবো। আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে যেটা জনগণ চায়।
এছাড়াও চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন সফল করার জন্য জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড প্রস্তুতি মূলক সভা গতকাল (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম সেলিম উল্যা সেলিম।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, ২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া নেতাকর্মীদের কাছে এটি আবেগ, গর্ব ও সম্মানের বিষয়। চাঁদপুর জেলা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। এই সফর বিএনপির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এই সফর একটি মাইলফলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমন কেবল একটি কর্মসূচি নয়, এটি দলের নেতাকর্মীদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার একটি বিশেষ মুহূর্ত। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর হবে নতুন প্রেরণার উৎস।
এদিকে, সূধী সমাবেশসহ কর্মসূচি সফল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




