
মো:রানা সরকার/মো:হযরত আলী : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের কারী বাড়ি নিবাসী মরহুম ওসমান কারীর ছেলে মরহুম খোকন কারী’র কুলখানি উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল ২১এপ্রিল (মঙ্গলবার) বাদ জোহর শাহতলী কারী বাড়িতে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।
এ সময় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো: মোশারফ কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, সমাজসেবক ও সাবেক মেম্বার মো: শফিক কারী, রফিক কারী, স্থানীয় জামাল কারী, আমেরিকা প্রবাসী মো: আবদুল
শুক্কুর গাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত কারী, মরহুমের একমাত্র ছেলে মো: মাসুদ কারী সহ মুসল্লীগন।
দোয়া মিলাদ ও কবর জিয়ারত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।
উল্লেখ্য, গত ১৮এপ্রিল রাত ১টায় স্ট্রোক করে ঢাকা গাজীপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷




