দেশের সকল উপজেলা পরিষদ সমূহে পরিদর্শন কক্ষ স্থাপন করার সিদ্ধান্ত

চাঁদপুর খবর রির্পোট: দেশের সকল উপজেলা পরিষদ সমূহে পরিদর্শন কক্ষ স্থাপন করার হবে।
গতকাল ২১এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা ২শাখার উপ-সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।

এতে বলা হয় বিভিন্ন সময়ে দেশের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ বিভিন্ন উপজেলা পরিষদে আগমন করেন। উক্ত সময়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কক্ষ না থাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী অফিসারদের অফিস কক্ষ ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণের দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।

এমতাবস্থায়, উপজেলাসমূহের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদের পুরাতন কমপ্লেক্স ভবনে (দ্বিতীয় তলায়) উন্নতমানের আসবাবপত্র সজ্জিত একটি ‘পরিদর্শন কক্ষ’ (ওয়াশরুমসহ) নির্ধারণ করতে হবে অথবা নতুন একটি ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করতে হবে। নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে ডিপিপিতে প্ল্যান ডিজাইনসহ পরিদর্শন কার্যক্রম পরিচালনার জন্য কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় একটি নির্ধারিত কক্ষের সংস্থান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ সংক্রান্ত ব্যয় উপজেলা প্রশাসনের এডিপি/রাজস্ব অংশ থেকে অথবা প্রকল্প অর্থ হতে নির্বাহ করা হবে।

সম্পর্কিত খবর