চাঁদপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৭৯ জন

মহসিন হোসাইন : সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষায় বড়ো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর এবং কোনো পরীক্ষার্থী বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি।

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার কুমিল্লা শিক্ষাবোর্ড, মাদ্রাসা ৩০ হাজার ৭৪৬ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুরে পরীক্ষার্থীর মধ্যে মোট অনুপস্থিত ছিলো ৪৭৯ জন। সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ২১৮ জন।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে জানানো হয়, এসএসসিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে বাংলা প্রথম পত্রে ৪৫ কেন্দ্রের ১৬ হাজার ছিলো ২০৭ জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভীদ বিষয়ে ১৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৬ হাজার ২৫২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ৬ হাজার ৩৪ জন, অনুপস্থিত ছিলো ২১৮ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় চাঁদপুরের ১০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১৫১৩ জন, অনুপস্থিত ছিলো ৫৪ জন। আগামি কাল বৃহস্পতিবার এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম দিন চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও ওসমানিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এদিকে, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া এবং সার্বিক নিরাপত্তায় পুলিশ ও গোয়েন্দা বিভাগের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। পাশাপাশি চাঁদপুর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সম্ভাব্য মেয়র প্রার্থীদের সমর্থনে আখতার হোসেন মাঝির পক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছোট আকারের প্লাস্টিকের হাতপাখা, হাজী মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জরুরি বাইক সার্ভিস, পরীক্ষার্থীদের মাঝে বোতলজাত পানি এবং কলম বিতরণ করা হয়।

ক্লিন চাঁদপুরের পক্ষে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ এবং তাঁর টিমের সদস্যরা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বোতলজাত পানি সরবরাহ করেছেন। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ ও খাবার পানি বিতরণ করতে দেখা যায়। পৌর মেয়র প্রার্থীদের সামাজিক ও মানবিক এই কর্মকাণ্ড বেশ প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত খবর