৭৯তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে চাঁদপুরে জেলা পুলিশের কর্মশালা

চাঁদপুর খবর রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে ৭৯তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) মো. রবিউল হাসান। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের চাঁদপুর জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও মাঠ পর্যায়ের কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

উল্লেখ্য, ৭৯তম বুনিয়াদি কোর্সের অংশ হিসেবে এই বাস্তব প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে প্রশিক্ষণার্থীরা চাঁদপুর জেলা পুলিশে আসেন। কর্মশালায় নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ মিডিয়া চাঁদপুর থেকে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর