
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্তভাবে প্রার্থীরদের নাম ঘোষণার পরে মনোনয়ন প্রত্যাশী পিপি এডভোকেট কোহিনুর বেগম তার ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটার্সে প্রতিক্রিয়া জানান।
তিনি উল্লেখ্য করেন “আসসালামু আলাইকুম। আমি এডভোকেট কোহিনুর বেগম। আইন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি, চাঁদপুর। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যাঁকে মনোনয়ন দিয়েছেন, তাঁর জন্য শুভকামনা রইলো। আমি দলের সাথে ছিলাম, আছি এবং থাকবো।




