রূপালী চাঁদপুরের পক্ষ থেকে ক্লিন চাঁদপুরকে ১০ হাজার পানির বোতল উপহার প্রদান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের প্রতিটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মাঝে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডঃনুরুল আমিন খান আকাশের পক্ষ থেকে সুপিও খাবার পানির বোতল বিতরন করা হবে।

এই আয়োজনে শরিক হতে রুপালি চাঁদপুর এর পক্ষ থেকে ১০ হাজার পানির বোতল ক্লিন চাঁদপুরকে উপহার হিসেবে প্রদান করা হয়।

সোমবার (২০ এপ্রিল)বিকেলে আউটার স্টেডিয়ামের পারটেক্স ভেবারেজ লিঃএর পরিবেশক মেসার্স খান এন্ড সন্স থেকে ক্রয় করে এই পানির বোতল গুলো ক্লিন চাঁদপুরের সিনিয়র সদস্য পায়েল,জিন্না,শাখাওয়াত এর হাতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ের রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন ও সাধারণ সম্পাদক নূর হোসেন নূরু জানান, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ আমাদের একজন প্রিয় বন্ধু।

সে ইতোমধ্যে তার কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদপুর শহর বাসীর মাঝে ক্লিন চাঁদপুরকে পরিচিত করে তুলেছে। তাছাড়া ও সে আমাদের প্রানের সংগঠন রুপালি চাঁদপুরের সহ-সভাপতি। এজন্যই আমরাও রূপালী চাঁদপুরের পক্ষ থেকে সকল বন্ধুরা মিলে তার এই ভালো কর্মকান্ডের জন্য তার সাথে শরিক হলাম।

এছাড়া রূপালী চাঁদপুর ও প্রায় সময়ই এ ধরনের ভালো কাজের পাশে তারা সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখে।
আগামী দিনগুলোতে রুপালি চাঁদপুর ক্লেন চাঁদপুরের ভালো কাজগুলোর পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সামান্য উপহার দিয়ে ক্লিন চাঁদপুরের সাথে রূপালী চাঁদপুরের মেলবন্ধন হলো।এর ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর