আজ চাঁদপুর কালেক্টরেট স্কুলে হামের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : আজ সোমবার (২০ এপ্রিল) চাঁদপুর কালেক্টরেট স্কুলে সকাল ১০টায় হামের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃষ্ঠপোষকতায় চাঁদপুরে জেলা পর্যায়ে হামের টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রফিকুল হাসান ফয়সাল।

এছাড়াও গতকাল জেলা উন্নয়ন সমন্বয় সভার শুরুতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ মাহিয়া পারভিন।

তিনি জানান, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর প্রথম পর্যায় ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ উপজেলা সদর, পৌরসভা ও হাইমচরে চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায় ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১১ কর্মদিবস) অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩,২১,৫৩৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে। জেলায় এ জন্য স্থাপন করা হয়েছে ২,৪২৪টি কমিউনিটি টিকা কেন্দ্র।

এতে কাজ করছে ৩১৩টি টিকাদানকারী টিম, ৩১৩ জন টিকা প্রদানকারী, ৬২৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩১৩ জন প্রথম সারির তদারককারী। ইতোমধ্যে (১৮ এপ্রিল পর্যন্ত) ৬১,৭২০ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।উল্লেখ্য, চাঁদপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৪ জন শিশু ভর্তি হয়েছিল, যার মধ্যে ৫২ জন চিকিৎসা গ্রহণ করেছে।

সম্পর্কিত খবর