মহামায়া বাজার ব্যবসায়ীদের সাথে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি’র সৌজন্য সাক্ষাৎ

মো:মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া বাজারে আকস্মিক পরিদর্শনে আসেন চাঁদপুর-৩ নির্বাচনী আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি গত ১৮ এপ্রিল শনিবার বাদ আছর আকস্মিকভাবে মহামায়া পশ্চিম বাজারে নেমে স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীসহ জনসাধারণের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় তিনি ব্যবসায়ীদের সাথে সংক্ষিপ্তভাবে কথা বলে তাদের ব্যবসায়িক সুবিধা- অসুবিধা জানতে চান। এছাড়া বেশ কিছু সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে ব্যবসায়ীদের জানান।

এসময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী সহ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে- শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সাত্তার বেপারী, মোবারক হোসেন গাজীসহ চাঁদপুর জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ।

সম্পর্কিত খবর