
মো:রানা সরকার/হযরত আলী : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের কারী বাড়ি নিবাসী মরহুম ওসমান কারীর ছেলে মো: খোকন কারী’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
১৯এপ্রিল (রবিবার) বাদ জোহর শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।
জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের পূর্বে সক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের একমাত্র ছেলে মো: মাসুদ কারী। এ সময় জানাযার নামাজে অংশ গ্রহন করেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সহ-সভাপতি মো: মোশারফ কারী,
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, মো: কবির চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুন্সি, বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর,
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাবেক মেম্বার মো: শফিক কারী, সমাজসেবক মো: কাসেম কারী, বিএনপি নেতা মো: ফখরুল ইসলাম খান বাক্কু, ব্যবসায়ী সোহেল কারী, স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত কারী, রফিক কারী, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন মিজি, স্থানীয় মো: বাবুল কারী, সমাজসেবক মোস্তফা মিজি, সমাজসেবক মো: রুবেল কারী, স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, সমাজসেবক মো: মনির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, স্থানীয় মো: কামরুল কারী, মো: জামাল কারী, মো: রাজু তপাদার। ১৮এপ্রিল রাত ১টায় স্ট্রোক করে ঢাকা গাজীপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, মরহুম খোন কারীর মৃত্যুর সংবাদ শুনে গতকাল সকাল সাড়ে ১১টায় শাহতলীস্থ কারী বাড়ীতে ছুটে যান এবং পরিবারের খোঁজখবর নেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,এলাকাবাসী ও পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন ।
শোক প্রকাশ
বড় শাহতলী গ্রামের কারী বাড়ি নিবাসী মরহুম ওসমান কারীর ছেলে মো: খোকন কারী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী । সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।




