
স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জের রান্ধুনীমুড়া গ্রামে সম্পত্তিগত বিরোধ কে কেন্দ্র করে মিথ্যা মামলার হয়রানির শিকার অসহায় একটি পরিবার। অসহায় পরিবারের সম্পত্তি দখল করা ও তাদের উপর হামলা করে ও ক্ষ্যান্ত হয়নি সন্তাসীরা। উল্টো তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
জানাযায়, উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের খন্দকার বাড়ির,মৃত মো. জামাল হোসেন খন্দকার মৃত্যুকালে স্ত্রী ও ৫ কন্যা সন্তান রেখে যান।তার মৃত্যুর আগে থেকেই তার সম্পত্তি দখল করাসহ ঝুলুম অত্যাচার করে আসছে তার আপন ভাই কামাল হোসেন ও একই বাড়ির ইয়াসিন গং।
জামাল হোসেনের মৃত্যুর পরে কামাল হোসেন ও ইয়াসিন খন্দকার গং সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু জামাল হোসেনের রেখে যাওয়া ৫ কন্যা সন্তানের মধ্যে সকলেই পাএস্থ হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে । তার স্ত্রী রাবেয়া বেগম একাই বাড়িতে থাকেন।রাবেয়া বেগম ও তার সন্তানদের উপর অত্যাচার ও ঝুলুম করা নিত্য দিনের ঘটনা। রাবেয়া বেগমকে মারধর ও অত্যাচার করা হলে গত ৫এপ্রিল সকালে রাবেয়া বেগম হাজীগঞ্জ থানায় ডায়েরি করে বাড়িতে যান।এখবর শুনে কামাল হোসেন ও ইয়াসিন খন্দকার গং বিকেলে সম্পত্তি দখল করতে যায়।এতে রাবেয়া বেগম তাদেরকে নিষেধ করে। তারা কিছু না বলে ই রাবেয়া বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্ষাক্ত জখম করাসহ হাত ভেঙে ফেলে।
এমনকি বসতঘর ভাঙচুর করে। পরে তার দু মেয়ে তার মাকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাবেয়া বেগমকে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হামলার ঘটনায় রাবেয়া বেগমের মেয়ে জান্নাতুল ফেরদাউস কাজল বাদী হয়ে, ইয়াসিন খন্দকার, কামাল হোসেন, জেসমিন বেগম, শাহাদাত, ফাহিম ও ইমাম হোসেনসহ ৬ জনকে আসামি করে গত ৯ এপ্রিল হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে।কিন্তু চতুর কামাল হোসেন ও ইয়াসিন খন্দকার গং উল্টো পাসানোর জন্য রাবেয়া বেগম ও তার মেয়েদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে।
এব্যাপারে রাবেয়া বেগম বলেন, আমার স্বামী জীবিত থাকা অবস্থায় ইয়াসিন ও কামাল হোসেন গংরা আমার স্বামীর সম্পত্তি ভোগদখল করার জন্য উঠে পড়ে লাগে। আমাদের উপর হামলা করে। তাদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে রয়েছি।আমার ৫ মেয়ে সন্তান। আমার কোন ছেলে নেই। আমার সম্পত্তি ভোগ দখল করাসহ সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা করে আসছে। আমার ৪ মেয়ে ঢাকায় থাকে।
১মেয়ে চাঁদপুরে থাকে। আমি বাড়িতে একাই বসবাস করে আসছি। তারা আমাকে ও আমার মেয়েদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আসছে। খবর পেয়ে আমার ১ মেয়ে ঢাকা ও ১ মেয়ে চাঁদপুর থেকে এসে আমাকে চিকিৎসার জন্য নিতে আসলে তাদেরকে ও মারধর করা হয়। আমরা অসহায় হয়ে পড়েছি।স্বামীর সম্পত্তি রক্ষা করতে পারবো কিনা তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। সম্পত্তি রক্ষা ও মিথ্যা নমামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।




