বর্ষবরণে আল আমিন একাডেমী ছাত্রী শাখার চিত্রাংকন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : ১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে আল আমিন একাডেমী ছাত্রী শাখার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ইনচার্জ ফারজানা আক্তারের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে বলেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। পৃথিবীতে একমাত্র আমরাই এই ভাষার জন্য জীবন দিয়েছি। পহেলা বৈশাখ বছরের প্রথম দিন। দিনটিকে স্মরণীয় রাখতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নানা আয়োজনে আমরা বর্ষবরণ করে থাকি। চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাংলার চিরচেনা ঐতিহ্য তুলে ধরি। এটি একটি শিল্প। এই শিল্পচর্চার মাধ্যমে তোমরা তোমাদের প্রতিভাকে মেলে ধরবে ।

আল আমিন একাডেমি ছাত্রী শাখার সহকারী শিক্ষক জিন্নাত আরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রীশাখার কলেজ শাখার ইনচার্জ আয়েশা সিদ্দিকী, মাধ্যমিক শাখা ইনচার্জ ফাতেমা বেগম।

সম্পর্কিত খবর