চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ছদ্মবেশে অভিযান॥ ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টায় ছদ্মবেশে ইলিশ মাছের বিক্রয়, বিপনন তদারকির অভিযান করা হয়। এ সময় কিছু মাঝারি সাইজের (১৫-১৮) পিস ইলিশ জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে বিক্রেতা সটকে পড়ে। মাছগুলো সরকারি শিশু পরিবার, চাঁদপুর এ অনাথ শিশুদের মাঝে বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা ও চাঁদপুর সদরের সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিসহ উপজেলা মৎস্য অফিসার ও তার টীম অংশ নেয়।

সম্পর্কিত খবর