
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার বর্তমান ও সাবেক ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩মার্চ (শুক্রবার) বিকাল৷ সাড়ে ৫টায় মাদরাসা মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা ড. আব্দুল মান্নান, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: তাজুল ইসলাম, ইসলামী ব্যাংক কর্মকর্তা মাওলানা মিজানুর রহমান, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, সাবেক ছাত্র সাংবাদিক মো: আব্দুল্লাহ শাকুর, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: শরীফ খান, প্রবাসী মো: কাউছার সহ অন্যান্যরা।
এদিকে, মাদরাসার বর্তমান ও সাবেক ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করায় আয়োজকদের স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।




