চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ই মার্চ ২০২৬ বিকেলে ক্লাবের পক্ষ থেকে শহরের চিত্রলেখা মোড়ে কাচ্ছি লাভারসে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (রাজস্ব) একরামুল সিদ্দিক।

তিনি তার বক্তব্য বলেন, আমি এ জেলাতে আসার পরেই ক্লাবটির সাথে জড়িয়ে পড়ি। ক্লাবের পক্ষ থেকে যখনই ব্যাডমিন্টনের আয়োজন করা হয় শত ব্যস্ততার মাঝে ও নিয়মিত এসে খেলাধুলায় অংশগ্রহণ করি। এ ক্লাবের সকলের মধ্যেই রয়েছে অনেক আন্তরিকতা।

ক্লাবের সভাপতি ও চাঁদপুর ড্যাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা: মোঃ জালাল উদ্দীন রুমীর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সদর থানা বিএনপির সহ-সভাপতি আলমগীর আলম, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশন এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও এভারগ্রীন ক্লাবের মহাসচিব আবুল কালাম ভূইয়া, চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ জেড রফিকুল ইসলাম রীপন,ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ,ও চাঁদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নূর এ আজম শরীফ।

ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ অধ্যাপক জাকির হোসেন, সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, সহ-সভাপতি আলমগীর আলম মিয়াজি, সদস্য মাঈনুল ইসলাম মাঈনুল, প্রকৌশলী সুলতান মাহমুদ,আলিকো মাসুদুর রহমান, আওরঙ্গজেব, কালাম, জুয়েল, আজাদ, লক্ষন, রাসেল সহ ক্লাব সদস্য সহ অতিথিরা ।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ।

সম্পর্কিত খবর