মতলবে ১৪ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ॥ জাল ও নৌকা জব্দ

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুমাস অভয়াশ্রম চলাকালে কারেন্ট জালসহ বিভিন্ন জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ। কিন্তু জেলেরা মানতে চাচ্ছে না এ নিষেধাজ্ঞা।

সুযোগ বুঝেই জাল ও নৌকা নিয়ে নদীত নেমে পড়ছে মাছ ধরতে। এদিকে প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে। তারা সরকারি নিদের্শনা বাস্তবায়নে অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার (১১ মার্চ ২০২৬) অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি বেহুন্দী জাল, ১টি চাপ জাল, ৪ টি নৌকা ও ৪ টি অ্যাংকর জব্দ করে।

এ সময় ১৪ জন জেলেকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ জন আসামীর প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। ৪টি নৌকা, ৪টি অ্যাংকর জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস প্রমুখ।

কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো: ১। নুর মোহাম্মদ (২৭), পিতা: আব্দুল লতিফ পেদা, চর উমেদ, মতলব উত্তর, চাঁদপুর; ২। মো. ইকবাল হোসেন (২০), পিতা: ইদ্রিস আলী বেপারী, চর উমেদ, মতলব উত্তর, চাঁদপুর: ৩। আলাউদ্দিন (৩৬), পিতা: মো. ছাদেক, ১ নং চরকালকিনি, কমলনগর, লক্ষীপুর; ৪। মো. কামাল হোসেন (৪০), পিতা: মায়েলম, ১নং চরকালকিনি, কমলনগর, লক্ষীপুর:

৫। মো. ফিরোজ (৪৪), পিতা: আব্দুল খালেক, ১নং চরকালকিনি, কমলনগর, লক্ষীপুর: ৬। মো. খলিল হোসেন (৩০), পিতা. মো. সৈয়দউল্ল্যাহ, রাজরাজেশ্বর, চাঁদপুর সদর, চাঁদপুর; ৭। সুমন (৩৫), পিতা: রকমত আলী প্রধান, রাজরাজেশ্বর, চাঁদপুর সদর, চাঁদপুর:

৮। মো. নবীর হোসেন (৩৫), পিতা: মোহাম্মদ আলী মিজি, চর উমেদ, মতলব উত্তর, চাঁদপুর; ৯। মো. সাগর (২০), পিতা: চাঁন মিয়া, এখলাশপুর, মতলব উত্তর, চাঁদপুর; ১০। মো. জামাল (২৮), পিতা : কাশেম প্রধান, এখলাশপুর, মতলব উত্তর, চাঁদপুর;

১১। ইমাম হোসেন (১৯), পিতা: মো. বিল্লাল হোসেন, এখলাশপুর, মতলব উত্তর, চাঁদপুর; ১২। মো. আবুল হোসেন (৪৩), পিতা: চাঁন মিয়া, এখলাশপুর, মতলব উত্তর, চাঁদপুর; ১৩। হানিফা (৩৫), পিতা: কাইয়ুম দেওয়ান, চর উমেদ, মতলব উত্তর, চাঁদপুর; ১৪। আল আমিন, ওসমান বেপারী, এখলাশপুর, মতলব উত্তর, চাঁদপুর।

জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, অভয়াশ্রম রক্ষায় সকল প্রকার ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। সরকারের সকল প্রশাসন এ ব্যাপারে একযোগে কাজ করছে।

সম্পর্কিত খবর