চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বাবুরহাট পুলিশ লাইন্সের বিনোদন কক্ষে গতকাল বুধবার (১১ মার্চ ২০২৬ খ্রি.) ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

অনুষ্ঠানে জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি ও ইউনিট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অফিসার ও ফোর্সদের নিয়ে ইফতার আয়োজন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর