চাঁদপুর পুলিশ সুপারের সাথে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়

স্টাফ রিপোটার : নবগঠিত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার ১১ মার্চ ২০২৬ সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, ডিআই – ১ কামরুল ইসলাম, ক্রাইম ইনে্সপেক্টর মহিউদ্দিন, কোট ইনে্সপেক্টর শহীদ উল্লাহ , কোট ইনে্সপেক্টর (২) – দৌস মোহাম্মদ, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কুহিনুর বেগম, আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সহ- সভাপতি অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী,

সহ- সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী, অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল- আমিন, অ্যাড. উম্মে হানী ও অ্যাড. মোঃ রফিকুল ইসলাম –

সম্পর্কিত খবর