চাঁদপুর বড় স্টেশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে অবস্থিত বড় স্টেশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) আয়োজিত এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান কালু এবং সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া।

ইফতার মাহফিলে এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী জিয়া প্রধানীয়া, ব্যবসায়ী সমিতির কোষাধাক্ষ আলমগীর, সদস্য সানা কুড়ালি, ডাঃ কামাল ছৈয়াল, কামাল হোসেন, শাহ আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এ সময় ব্যবসায়ীরা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর