এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির শুভেচ্ছা

স্টাফ রিপোটার : চাঁদপুর সদর – ৩ আসনের পসংসদ সদস্য ( এমপি ) শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কাযকরী কমিটির নেতৃবৃন্দ।

রোববার ৮ মার্চ ২০২৬ রাতে সংসদ সদস্যদের বাসভবনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের নেতৃত্বে ২০২৬ সালের আইনজীবী সমিতির কার্যকরী নবনির্বাচিত সদস্যরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাড. সলিম উল্লা সেলিম সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল ইসলাম রীপন, পিপি অ্যাড. কুহিনুর বেগম, স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. হুমায়ন কবিরব, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড.আব্দুল কাদের জিলানী মিল্টন, অ্যাড. সোহেল কাজী।

কমিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ শামসুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সহ- সভাপতি অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ- সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী, অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল- আমিন, অ্যাড. উম্মে হানী ও অ্যাড. মোঃ রফিকুল ইসলাম।

সম্পর্কিত খবর