
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতির সময় বস্তা বোঝাই দেশীয় অস্ত্রসহ তিন কিশোরকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চাঁদপুর শহরের কোড়ালিয়া প্রাইমারি স্কুলের সামনে অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতির সময় তিন কিশোরকে আটক করে মডেল থানা পুলিশ।
পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মেহেদী হাসান সোহেল, শাহজাহান গাজী ইসাক এবং রাব্বি তফাদার নামে তিনজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে বস্তা বোঝাই বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।




