চাঁদপুর বাসীকে নবনির্বাচিত এমপি মানিকের মাহে রমজানের শুভেচ্ছা

চাঁদপুর খবর রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষে সর্বস্তরের জনগণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষে বিজয়ী চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ‎ তিনি এই শুভেচ্ছা জানান।

তিনি বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস আমাদের মাঝে ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। প্রতিটি ঘরে শান্তি ও সমৃদ্ধি আসুক এটাই আমার প্রত্যাশা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগির মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করে আলোকিত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ‎‎শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন ।

সম্পর্কিত খবর