মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে জামায়াতের মিছিল

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে দলটির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে সমাবেশে বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাসে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুস হেলাল, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান ছাড়াও উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর