চাঁদপুর তা’লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো: রানা সরকার : চাঁদপুর খবর রিপোর্ট : বি এম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চাঁদপুর শহরের মমিনপাড়াস্থ তা’লীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷

গতকাল ১৮ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০টায় মাদরাসা মিলণায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মিল হোসাইন আনসারী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ লেখাপড়ার পাশাপাশি কুরআন শিক্ষা জরুরী। আমরা পুথিগত বিদ্যা ও সার্টিফিকেট অর্জনের পিছনে ছুটেছি। আমাদেরকে মানবিক ও দেশ প্রেমিক হতে হবে। পুথিগত শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা ও সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। এ মাদরাসা আগামীদিনে ভালো করুক। এ মাদরাসার প্রতি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা খেয়াল রাখব। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাও করতে হবে। কোন শিক্ষার্থীকে শারিরীকভাবে আঘাত করা যাবে না।

মাদরাসার শিক্ষক মো: ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মনজুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সাইফুদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান, আলরাজী ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আবদুল্লাহ মো: ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দগণকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়৷

শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর