চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী এড. মোঃ শাহজাহান মিয়ার কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়ীপাল্লার প্রার্থী এড. মোঃ শাহজাহান মিয়া তার ভেরিফাই ফেসবুক পেইজে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

তিনি ফেসবুকে লিখেন, আসসালামু আলাইকুম, প্রিয় চাঁদপুর-হাইমচরবাসী, নির্বাচনে জয় পরাজয় আছেই। আমি সব সময় বলেছি জনগণের মতামত আমি মেনে নিব। আজকের সংসদ নির্বাচনে আমার সম্মানিত ভোটারগণ, নেতা-কর্মী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী কর্মকর্তা সকলের কাছে আমি কৃতজ্ঞ। চাঁদপুর-৩ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে প্রতিপক্ষের দ্বারা আহত ও নির্যাতিত ভাই বোনদের সমবেদনা জানাই।

নির্বাচনে আমার সম্মানিত ভাই ও বোনদের ত্যাগ ও কুবানীর বিনিময়ে এপর্যায়ে আসা সম্ভব হয়েছে। আমার প্রানপ্রিয় ভোটার ভাই বোনদের জন্য আল্লাহ পাকের নিকট উত্তম পুরস্কার কামনা করছি। কয়েকটি ভোট কেন্দ্রে এজেন্ট বের করে দেয়া, জাল ভোট প্রদান ও কয়েকটি জায়গায় বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

আমার সম্মানিত ভোটার ভাই-বোনদেরকে সবর করার জন্য আহ্বান জানাই। আসুন সকলে মিলেমিশে নিরাপদ চাঁদপুর গড়ি।

এডভোকেট মোঃ শাহজাহান মিয়া
দাঁড়ীপাল্লার এমপি প্রার্থী
চাঁদপুর-৩ আসন।

সম্পর্কিত খবর