
স্টাফ রিপোর্টার : চাঁদপুর বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন রেজি: নং- ১৮৮৬ (সি বি এ) নির্বাচন উঃ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০.৩০ ঘটিকার সময় নতুন বাজার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।সভা শেষে বিদ্যুৎ অফিসের মসজিদের ইমাম সাহের মাধ্যমে দেশের শান্তিসহ মরহুম শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো এবং বিদ্যুত শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মরহুম জাফরুল হাসান এর জন্য দোয়া করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার হাওঃ সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন পাটঃ সহ ইউনিয়নের নেতাকর্মীরা।




