
চাঁদপুর খবর রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জহিরুল হক লালু মাস্টার।
তিনি ১৪ফেব্রুয়ারী শনিবার নব-নির্বাচিত এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি ভোটার ও নেতাকর্মীদের প্রতিও অভিবাদন জানান।
নব নির্বাচিত এমপি মহোদয়ের নেতৃত্বে চাঁদপুর-৩ আসনে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




