নব নির্বাচিত এমপি মানিককে সাবেক এমপি রাশেদা বেগম হীরার শুভেচ্ছা

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শেখ ফরিদ আহমদ মানিক কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান সাবেক দুইবারের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

গতকাল এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর প্যাসিস্ট আওয়ামীলীগের অত্যাচার নির্যাতন সহ্য করেছে। এমনকি নিজের বসতবাড়িটি পর্যন্ত জালিয়ে দিয়েছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। অগনিত দলীয় নেতাকর্মীদের জেল জুলুম মোকাবেলায় আভিভাবকের মত আগলে রেখেছিলেন তিনি।

আজ নেতাকর্মী ও জনগন তাকে তাদের নেতা নির্বাচিত করে প্রতিদান দিতে এতটুকু কুন্ঠা করেনি। দোয়া করি চাঁদপুর-৩ এর উন্নয়নে তার সকল পরিকল্পনা মহান আল্লাহর কৃপায় পূর্ন হবে। তিনি যেন সফল হোন।

সম্পর্কিত খবর