চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সম্পন্ন

মহসিন হোসাইন : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রি.) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচনী পরবর্তী সময়কাল শেষ হতে না হতেই সামনে পবিত্র মাহে রমজান মাস চলে আসছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন বিশেষ বাজার মনিটরিং করা হবে। রমজানে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে সকলেই কাজ করবেন।

এসময় তিনি, জেলার উন্নয়ন চলমান যে সকল কাজ রয়েছে সেগুলো দ্রুত সম্ভব সম্পন্ন করতে প্রত্যেক উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন সংক্রান্ত পরবর্তীতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক, জেলা এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান,

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ডার মুহা. ফজলে রাব্বী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাসহ বিভিন্ন স্টেকহোল্ডারগণ।

সম্পর্কিত খবর