
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর সভার ১৩নং ওয়ার্ডের ব্যানার-পোস্টার অপসারণ করলেন বিএনপির নেতাকর্মীরা। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে চাঁদপুর- ৩ আসনের নব নির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনার পরপরই তারা বেনার পেস্টুন অপসারণ করেন।
চাঁদপুর পৌর সভার ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি একে এম আজাদ হোসেনসহ পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার-পোস্টার অপসারণ করেন।
১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতিন একে এম আজাদ হোসেন জানান, সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ আমরা এ কর্মসূচি পালন করেছি, আমাদের নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী পৌর সভার সকল ব্যানার-পোস্টার অপসারণ করা হয়।




