শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে ফরিদগঞ্জের এমপি এম এ হান্নান

এস. এম. ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান রাজধানীর জিয়া উদ্যান-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার শেরে-বাংলা নগরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

জিয়ারত শেষে শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি এম এ হান্নান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে দীর্ঘদিন নানা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হলেও সাধারণ মানুষের বিশ্বাসে কোনো ভাঙন ধরেনি। জনগণ কখনোই বিশ্বাস করেনি যে তিনি এতিমের টাকা আত্মসাৎ করতে পারেন। তিনি বলেন, “আল্লাহ যাকে সম্মান দেন, পৃথিবীর কোনো শক্তি তার সম্মান কেড়ে নিতে পারে না। ক্ষমতার প্রভাবে তাকে দমন করার চেষ্টা হলেও দেশবাসীর ভালোবাসা ছিল অটুট।”

এম এ হান্নান দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সাজা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য, জীবনের শেষ সময় পর্যন্ত গণতন্ত্র রক্ষা ও অন্যায়ের সঙ্গে আপস না করার যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন, তা তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে। জিয়ারত কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটওয়ারী, ডাক্তার আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক খান, রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম পাটওয়ারী, আলমগীর হোসেন পাটওয়ারী,

আব্দুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধকন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মেহদী হাছান মঞ্জুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর