ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

মহসিন হোসাইন : ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ(৬ ফেব্রুয়ারি) সন্ধায় চাঁদপুর শহরের কালিবাড়ী মোড় বাইতুল আমিন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা বলেন ঢাকায় পুলিশ প্রশাসনের ডিসি মাসুদ যে আচরণ করেছেন, যা বলেছেন সেটা কখনোই কাম্য নয়। আমরা পুলিশ প্রশাসন এর কাছে এগুলো আশাকরিনি। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়ালের হাত আছে বলে উল্লেখ করেন তারা। তারা আরও বলেন, আমরা হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চে উপস্থিত হয়েছি।

সেখানে ডিসি মাসুদ কখনোই বাধা দিতে পারেন না। এরপর তারা হাদি হত্যার এবং ইনকিলাব মঞ্চের মূখপাত্র জাবির কে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন। স্লোগান দিয়ে তারা বলেন, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো। আমি কে, তুমি কে হাদি হাদি। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। কে বলেছে হাদি নাই, হাদি সারা বাংলায়। এক হাদি লুকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। জাবির ভাইয়ের কিছু হলে, আমরা আছি তোমার সাথে। জাবির ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।

এ্যাই তারা অন্ধকার রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে। এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রশক্তির আহব্বায়ক সাগর হোসেন, এনসিপি জেলা আহ্বায়ক মাহবুবুর রহমান, জাহিদ এবং নিয়াজ মোর্শেদসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার এনসিপি, ইনকিলাব মঞ্চ ও অন্যান্য সাধারণ শিক্ষকশিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত খবর