চাঁদপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারে পৌর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি: চাঁদপুর পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদপুরে জামায়াত প্রার্থীর সম্পাদিত পত্রিকায় পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদের অপরাধচক্রের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে চাঁদপুর পৌর বিএনপি।পাশাপাশি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে জানা যায়,চাঁদপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সম্পাদিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকায় “চাঁদপুর সদরে সক্রিয় হয়ে উঠছে অপরাধীচক্র’ শিরোনামের শুক্রবার একটি ভিত্তিহীন ও অসত্য প্রতিবেদন প্রকাশ করে।

উক্ত প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ না করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপরাধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যা সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।

আমরা এই ঘৃণ,নোংরা সাংবাদিকতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ষড়যন্ত্রের অংশ হিসেবেই নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের বিতর্কিত করতে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। চাঁদপুর-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভোটারদের রায়ের ওপর আস্থা না রেখে তার সম্পাদিত পত্রিকাকে নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

ভোটের দিন তথাকথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নির্বিঘ্ন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই বিএনপি নেতাকর্মীদের অপরাধচক্রের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চলছে। যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। অবিলম্বে এ মিথ্যা সংবাদের সঠিক তথ্য তুলে ধরে দুঃখ প্রকাশ না করলে ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

সম্পর্কিত খবর