
স্টাফ রিপোর্টার : চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালের সিনিয়র আবাসিক চিকিৎসক ও জেলা ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজলের বড় ভাই সরকার তৌইমুর আহমেদ টিপু ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এসময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। প্রসঙ্গত , গতকাল শুক্রবার ৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় শহরের দক্ষিন গুণরাজদী নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।




